করোনা: কাজ করছে রাশিয়ার ভ্যাকসিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৫ ৬ সেপ্টেম্বর ২০২০
রাশিয়ার বিজ্ঞানীরা তাদের করোনাভাইরাস ভ্যাকসিনের বিষয়ে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করে বলেছেন, প্রাথমিক পরীক্ষাগুলোতে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে। মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় অংশ নেয়া সব স্বেচ্ছাসেবীর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং এটার গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনো তথ্য প্রকাশ না করেই গত আগস্টে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছিল রাশিয়া। এর পরই ভ্যাকসিনটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ রাশিয়ার কাজের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটার কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণ করার জন্য পরীক্ষাটি খুবই ছোট ছিল।
গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ভ্যাকসিনটি প্রয়োজনীয় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এটি তার মেয়েকে দেয়া হয়েছিল।
ল্যানসেটে বলা হয়েছে, গত জুন ও জুলাই মাসে স্পুটনিক-ভি নামের ভ্যাকসিনটির দুটি ট্রায়াল করা হয়েছিল। ট্রায়ালে অংশ নেয়া ৩৮ জন স্বেচ্ছাসেবীর প্রত্যেককে ভ্যাকসিনটির একটি করে ডোজ দেয়া হয়েছিল এবং তিন সপ্তাহ পর তাদের একটি বুস্টার ভ্যাকসিন দেয়া হয়েছিল। ১৮ থেকে ৬০ বছর বয়সী অংশগ্রহণকারীদের ৪২ দিন পর্যবেক্ষণ করা হয় এবং তাদের সবার শরীরে তিন সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে ছিল মাথাব্যথা এবং হাড়ের জয়েন্টে ব্যথা। ট্রায়ালগুলোতে কোনো প্লাসবো ছিল না এবং স্বেচ্ছাসেবীরা সচেতন ছিলেন যে তারা ভ্যাকসিন গ্রহণ করছেন। তৃতীয় পর্যায়ে বিভিন্ন বয়স ও ঝুঁকি শ্রেণীর ৪০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনটি পরীক্ষা করা হবে।
বিবিসি
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

